শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

রংপুরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ এএম

শেয়ার করুন:

রংপুরে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য গ্রেফতার

রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ১৯ পিস ইয়াবাসহ পুলিশের বর্তমান ও সাবেকসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু জাফর। এর আগে  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে নগরীর পায়রা চত্বর এলাকার স্কাইভিউ হোটেলের সপ্তম তলার ৭১০ নম্বর কক্ষ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন— রংপুর জেলা পুলিশের বর্তমান সদস্য কনস্টেবল মিঠুন ইসলাম (২৯) এবং সাবেক কনস্টেবল ওমর আলী (৩৭)।

গ্রেফতার ওমর আলী সিরাজগঞ্জের বেলকুচি থানার কোণাবাড়ী গ্রামের মৃত আব্দুস সাত্তার সরকারের ছেলে। তিনি পুলিশের সাবেক সদস্য। অন্যদিকে, মিঠুন ইসলাম দিনাজপুরের বিরল থানার মোহনপুর গ্রামের মো. মাজেদুল ইসলামের ছেলে। তিনি রংপুর জেলা পুলিশের বর্তমান সদস্য। সম্প্রতি তাকে এসআরবিতে পোস্টিং দেওয়া হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় রংপুর নগরীর কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।  পরে দুজনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উপপরিচালক আবু জাফর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্কাইভিউ হোটেলের ৭১০ নম্বর কক্ষে অভিযান চালানো হয়। এ সময় কক্ষে তল্লাশি চালিয়ে খাটের নিচে মেঝেতে থাকা একটি ডার্বি সিগারেটের প্যাকেটের ভেতরে জিপারযুক্ত পলিব্যাগ থেকে ১৯ পিস (১.৯ গ্রাম) গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ছাড়া খাটের নিচ থেকে ইয়াবা সেবনের চারটি পাইপ, দুটি গ্যাস লাইট, তিনটি প্লাস্টিকের কর্ক, দুটি ফয়েল পেপার এবং ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

ডিএনসির এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার ওমর আলী পুলিশের সাবেক সদস্য এবং মিঠুন ইসলাম রংপুর জেলা পুলিশের সক্রিয় সদস্য। এ ছাড়া ওমর আলী ২০২৩ সালে কুমিল্লা জেলার চান্দিনা থানায় দায়ের করা একটি মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর