শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার 
ছবি- ঢাকা মেইল

রাজধানীতে শাহজাহানপুর রেলওয়ে কলোনি এলাকা থেকে ৭০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- বাছেদ (৪৪) ও মোছা. তানিয়া (৩৭)

শনিবার (১১ এপ্রিল) অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ডিএমপির মিডিয়া বিভাগ। 

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, শাহজাহানপুর থানা পুলিশের একটি দল রেলওয়ে কলোনি এ-টাইপ ১৬ নং বিল্ডিংয়ের প্রথম সিঁড়ির চতুর্থ তলায় অভিযান চালায়। এসময় তারা সেখানে থাকা দুই মাদক কারবারির কাছ থেকে ৭০০ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে সেগুলো ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল।  

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
 
এমআইকে/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর