শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষ

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ এএম

শেয়ার করুন:

সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের দাফন সম্পন্ন, শেষ বিদায়ে হাজারো মানুষ
সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। ছবিটি বৃহস্পতিবার রাতে তোলা।

তিন দফা জানাজা শেষে নিজ গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ও মুন্সিগঞ্জ-৩ আসনের পাঁচবারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইকে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মুক্তারপুরের বাগবাড়ী সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তাকে শেষ বিদায় জানাতে জানাজায় দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন। তার মৃত্যুতে নিজ এলাকা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ba86a96e-0dae-4370-9a98-b4c269845522

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আব্দুল হাইয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে মরদেহ মুন্সিগঞ্জে নিয়ে আসা হলে রাত ৯টার দিকে শহরের সুপারমার্কেট এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তৃতীয় জানাজা শেষে তাকে বাগবাড়ী সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

564b6ef0-19b6-4928-9ced-ed09003537ff

জানাজা ও দাফনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা রুহুল কবির রিজভী, মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

এ ছাড়া উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মরহুমের পরিবারের সদস্য, জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় বক্তারা আব্দুল হাইয়ের রাজনৈতিক জীবন ও কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন।

500d9a2c-3a35-4e14-b3a3-90f788163fce

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন সাবেক উপমন্ত্রী আব্দুল হাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর