বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

মায়ের কাছে অভিযোগ দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:০৫ এএম

শেয়ার করুন:

মায়ের কাছে অভিযোগ দেওয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
আলমডাঙ্গায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চায়ের দোকানে কথা-কাটাকাটির জেরে এক যুবকের মায়ের কাছে অভিযোগ দেওয়ায় ইমদাদুল হক (২২) নামে অপর এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইস খন্দকারকে (২৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর নওদাবন্ডবিল নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Chuadanga_Alamdanga_(3)

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে একটি চায়ের দোকানে ইমদাদুল হকের সঙ্গে নাইস খন্দকারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইমদাদুল বিষয়টি জানাতে নাইসের বাড়িতে গিয়ে তার মায়ের কাছে অভিযোগ করেন। এতে ক্ষিপ্ত হয়ে নাইস একটি বাটাম দিয়ে ইমদাদুলের মাথায় আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইমদাদুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় নেওয়ার পথে খাজানগর এলাকায় তার মৃত্যু হয়।

Chuadanga_Alamdanga_(7)

এদিকে, ঘটনার পর অভিযুক্ত নাইস খন্দকার পালিয়ে লালব্রিজ এলাকায় অবস্থান নেন। পরে স্থানীয় কয়েকজন যুবক তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই যুবকের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়েরের জন্য থানায় এসেছেন। ইতোমধ্যে অভিযুক্ত নাইস খন্দকারকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর