বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ঢাকা

ময়মনসিংহে সিনেমা হলের মালিকের বাসায় আগুন, ৮০ লাখ টাকার ক্ষতির দাবি

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২৪ পিএম

শেয়ার করুন:

ময়মনসিংহে সিনেমা হলের মালিকের বাসায় আগুন, ৮০ লাখ টাকার ক্ষতির দাবি
ময়মনসিংহে সিনেমা হলের মালিকের বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের স্টেশন রোড নাকম এলাকায় প্রিয়া সিনেমা হলের মালিক নবী হোসেনের বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগা এই আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির দলিলপত্রসহ পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের দাবি, এতে তাদের প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও নবী হোসেনের ছেলে মাসুদ করিম জানান, বাথরুমের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মুহূর্তেই আগুন অন্য কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। সেমিপাকা বাড়ির ১২টি ঘরের মধ্যে ৬টি সম্পূর্ণ পুড়ে গেছে। এসব ঘরে থাকা নগদ অর্থ, স্বর্ণালংকার, জমির মূল দলিল, ব্যাংকের চেক বই এবং অন্যান্য আসবাবপত্রসহ সব মূল্যবান জিনিসপত্র ভস্মীভূত হয়।

গৌরীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর কবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটির ১২টি ঘরের মধ্যে ৬টি ঘরের সমস্ত মালামাল পুড়ে গেলেও বাকি ৬টি ঘর সম্পূর্ণ অক্ষত অবস্থায় রক্ষা করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর