মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২২ পিএম

শেয়ার করুন:

নারায়ণগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার পর ৯৯৯-এ ফোন

নারায়ণগঞ্জের বন্দরে পরকীয়ার সন্দেহ ও পারিবারিক কলহের জের ধরে সুফিয়া আক্তার নিশি নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে স্বামী আব্দুল মান্নান মনির।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। হত্যার পর স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন।

জানা যায়, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহের জেরে ওই স্বামী-স্ত্রী মধ্যে প্রায় ঝগড়া হয়। রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটি একপর্যায়ে স্ত্রী ঘুমিয়ে পড়লে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ ও গলা কেটে হত্যা করে।

 

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন জানান, পারিবারিক কলহের কারণে এ হত্যা। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর