মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্ত্রীর গলাকাটা লাশের পাশে ঝুলছিল স্বামীর মরদেহ

জেলা প্রতিনিধি, নোয়াখালী 
প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৪, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে স্ত্রীর গলাকাটা লাশের পাশে স্বামীর ঝুলন্ত মরদেহ

নোয়াখালী পৌর এলাকার বার্লিংটন মোড় সংলগ্ন বসুন্ধরা কলোনিতে তামান্না ইসলাম পিনু (১৬) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ এবং তার পাশ থেকে ঝুলন্ত অবস্থায় স্বামী মেহেদী হাসান শুভর (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে পুলিশ বসুন্ধরা কলোনির ডাক্তার কচির বাসার দ্বিতীয় তলায় একটি কক্ষ থেকে লাশ দু’টি উদ্ধার করে। 

নিহতরা স্বামী-স্ত্রীর বাইরে সম্পর্কে খালাতো ভাই-বোন। তামান্নার স্বামী মেহেদী হাসান শুভ - দাদপুর ইউনিয়নের দুলাল মিয়ার ছেলে। নিহত তামান্না ইসলাম পিনু হচ্ছেন নোয়াখালী পৌর এলাকার লিটনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালাতো ভাই-বোন হওয়ার সুবাদে নিজেদের মধ্যে জানাশোনা ও প্রেমের সম্পর্কের কারণে গত এক বছর আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয় শুভ এবং তামান্না। এরপর তারা মাইজদীর বসুন্ধরা কলোনির বাসায় থাকত। এ বাসাটি তামান্নাদের।

ওই বাসায় তামান্নার মা এবং তার ভাইও থাকতেন। সোমবার সকালে তাদের কক্ষ থেকে শুভ ও তামান্নার কোনো সাড়া-শব্দ না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ কল করেন তামান্নার বড় ভাই হোসেন আহম্মেদ নোমান। খবর পেয়ে সুধারাম মডেল থানা পুলিশ তাদের দু’জনের লাশ উদ্ধার করে। 

পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে স্বামী শুভ তার স্ত্রী তামান্নার গলা কেটে হত্যা করে অবশেষে নিজে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

প্রতিনিধি/ এমইউ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর