মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ঢাকা

ট্রাকে ঝুটের বস্তার আড়ালে পাচার হচ্ছিল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ৩

জেলা প্রতিনিধি, ​রাজবাড়ী
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ এএম

শেয়ার করুন:

ট্রাকে ঝুটের বস্তার আড়ালে পাচার হচ্ছিল ৩০ হাজার পিস ইয়াবা, আটক ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় একটি ট্রাকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা।

​সোমবার (১২ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন তার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এই চাঞ্চল্যকর তথ্য জানান।

​আটকরা হলেন— যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা এলাকার আমিন উদ্দিনের ছেলে মো. রমজান আলী (৩৪), দিঘীপাড়া গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক মো. আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী এলাকার মো. মালেক মোড়লের ছেলে চালকের সহকারী (হেলপার) মো. আরিফ হোসেন (৩২)। এদের মধ্যে রমজান আলীকে মূল মাদক কারবারি হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় বিশেষ চেকপোস্ট বসায়। এ সময় ঢাকাগামী বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে ঢাকা থেকে যশোরগামী ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের পেছনে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল রঙের জিপার প্যাকেটে থাকা মোট ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাৎক্ষণিকভাবে মাদক পরিবহনে ব্যবহৃত ওই ট্রাকটিসহ তিনজনকে আটক করে পুলিশ।

​প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, এই চক্রটি দীর্ঘদিন ধরে ঝুট পরিবহনের আড়ালে অভিনব কৌশলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার করে আসছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর