বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মিয়ানমার থেকে পাচার হওয়া ১৪ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

শেয়ার করুন:

মিয়ানমার থেকে পাচার হওয়া ১৪ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার ২
আটক দুই পাচারকারীসহ জব্দ ইয়াবা। ছবি: ঢাকা মেইল

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে পাচারের সময় ১৪ লাখ ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে বিজিবি। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুজনকে গ্রেফতার করা হয়েছে। পাচারে ব্যবহৃত একটি নৌকাও জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার জয়ঘর দাশ ও মো. হোসাইন।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইসগেট-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়। পরে বিকেলে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

বিজিবি অধিনায়ক জানান, গত দুই সপ্তাহ ধরে মিয়ানমার থেকে বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান প্রবেশের চেষ্টা করা হচ্ছে এমন গোয়েন্দা তথ্যে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান নিয়ে হ্নীলা বিওপির স্লুইসগেট এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল।

এ সময় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির টহল দল সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু নৌকায় থাকা ব্যক্তিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে আটক করেন।

অভিযান শেষে নৌকাটিতে তল্লাশি চালিয়ে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। পরে সেগুলো উদ্ধার করে তল্লাশি চালানো হয়। বস্তাগুলোতে থাকা ১৪০টি কার্টন থেকে মোট ১৪ লাখ ইয়াবা জব্দ করা হয়।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, জব্দ ইয়াবা ও নৌকাটি হেফাজতে নেওয়া হয়েছে। 

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর