বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ঢাকা

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৪ পিএম

শেয়ার করুন:

সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার
সিরাজগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় শ্বশুর গ্রেফতার

সিরাজগঞ্জে গৃহবধূ রাবেয়া খাতুন (২২) হত্যা মামলায় শ্বশুর আফজাল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে রাতে সদর উপজেলার বনবাড়িয়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আফজাল হোসেন সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বনবাড়িয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গৃহবধূ রাবেয়া খাতুনকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন মাঝে মধ্যে শারীরিক ও মানসিক নির্যাতন করত। এমনকি তার মাথার চুলও কেটে দেওয়া হয়। পরবর্তীতে চলতি বছরের ১১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে গৃহবধূকে বিষ জাতীয় পদার্থ জুসের মধ্যে খাওয়ায়ে রিকশাতে তুলে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গৃহবধূ অসুস্থ অবস্থায় তার বাবার বাড়িতে আসেন। এসময় জিজ্ঞাসা করলে তার স্বামী ও শ্বশুরসহ বাড়ির লোকজন তাকে জুস খাওয়ানোর পর রিকশায় তুলে দিয়েছেন বলে জানান। তাৎক্ষণিক গৃহবধূর পরিবারের লোকজন তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে রেফার্ড করার পরপরই গৃহবধূ রাবেয়া মারা যায়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর গৃহবধূর বড় ভাই মো. অমিত হাসান সিরাজগঞ্জ সদর থানায় গৃহবধূর স্বামী মো. তরিকুল ইসলামসহ ৪ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, গৃহবধূ রাবেয়া খাতুনকে হত্যা মামলায় আফজাল হোসেন এজাহারভুক্ত আসামি। তাকে রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর