মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

ফজরের আজান দেওয়া হলো না মুয়াজ্জিনের, মসজিদে হঠাৎ মৃত্যু

জেলা প্রতিনিধি, কুমিল্লা
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পিএম

শেয়ার করুন:

ফজরের আজান দেওয়া হলো না মুয়াজ্জিনের, মসজিদে হঠাৎ মৃত্যু
মুয়াজ্জিন মো. শাহজাহান।

কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দিতে মসজিদে গিয়ে মো. শাহজাহান নামের এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম।

নিহত শাহজাহান একই গ্রামের আর্মি বাড়ির মৃত সুজত আলীর ছেলে। তিনি বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরে ফজরের আজান দেওয়ার জন্য মসজিদে যান শাহজাহান। প্রথমে তিনি মসজিদের হুজুরখানা থেকে ইমাম মাওলানা নুরুল ইসলামকে ঘুম থেকে ডেকে তোলেন। পরে মসজিদে ঢুকে নির্ধারিত সময়ে আজান দেওয়ার অপেক্ষা করছিলেন।

আরও পড়ুন

আনসার সদস্যের মানবিকতায় প্রসূতি মায়ের জীবন রক্ষা

এ সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যান শাহজাহান। তার পড়ে যাওয়ার শব্দ শুনে ইমাম দ্রুত মসজিদে আসেন। পরে মুসল্লি আবদুল ওয়াদুদ, মো. ইয়াছিন, ইসমাইল হোসেন ও শাহজাহানের ছেলে হাসান আর্মিকে খবর দেওয়া হয়। তারা মসজিদে গিয়ে শাহজাহানকে মৃত অবস্থায় দেখতে পান।

পরে মুসল্লি আবদুল ওয়াদুদ ফজরের আজান দেন। নামাজ শেষে শাহজাহানের ছেলে হাসান আর্মিসহ মুসল্লিরা তার মরদেহ বাড়িতে নিয়ে যান। জানাজা শেষে মঙ্গলবার দুপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোছাইন বলেন, “যতটুকু জেনেছি, মো. শাহজাহান বাগৈগ্রাম পশ্চিমপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।”

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর