মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

কক্সবাজারে ১ লাখ ইয়াবা জব্দ

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পিএম

শেয়ার করুন:

কক্সবাজারে ১ লাখ ইয়াবা জব্দ
কক্সবাজারে ১ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজারে মালিকবিহীন এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)–এর অধীন বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্তবর্তী কাস্টম নামক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

৩৪ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাস্টম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তবে অভিযানের সময় ইয়াবার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি বলেন, সীমান্ত পাহারার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর