মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, নাটোর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

শেয়ার করুন:

নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিখোঁজের ছয় দিন পর শফিকুল ইসলাম (৩৮) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে উপজেলার কালিকাপুর আদর্শ গ্রামের একটি নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শফিকুল ইসলাম ওই গ্রামের মৃত শহিদ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন শফিকুল। মঙ্গলবার সকালে প্রতিবেশী মামুন হোসেনের নির্মাণাধীন টয়লেটের ভেতর থেকে স্থানীয় লোকজন পচা গন্ধ পান। পরে সেখানে গিয়ে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

আরও পড়ুন

মাদারীপুরে ইট ভাঙা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

নিহতের ভাই জাকির হোসেনের দাবি, নিখোঁজ হওয়ার কয়েক দিন আগে প্রতিবেশী সোহেল হোসেন নামের এক মাদক কারবারিদের সঙ্গে মাদক বিক্রিকে কেন্দ্র করে তার ভাইয়ের মারামারি হয়। তারাই শফিকুলকে হত্যা করেছেন বলে অভিযোগ করেন তিনি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর