মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ঢাকা

মাদারীপুরে ইট ভাঙা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, মাদারীপুর
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

মাদারীপুরে ইট ভাঙা মেশিনের নিচে পড়ে শিশুর মৃত্যু

মাদারীপুরে ইট ভাঙ্গা মেশিনের নিচে পড়ে আরিয়ান নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়াচর এলাকার এ দুর্ঘটনা ঘটে।

আরিয়ান ওই এলাকার আরমান খাঁ’র ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, চরমুগরিয়া থেকে ইটভাঙ্গার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক গুচ্ছগ্রামের দিখে যাচ্ছিল। মাঝপথে নয়াচর এলাকায় আসলে রাস্তা পার হওয়ার সময় ওই শিশুকে চাপা দেয় গাড়িটি। পরে গুরুতর অবস্থায় আরিয়ানকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। শিশুর অকাল মৃত্যুতে এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া নিহত ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর