সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

দিনাজপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

দিনাজপুরের ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী ২২ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের এক যুবকের বিরুদ্ধে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে অভিযুক্ত শরিফুল ইসলামকে (২৮) আদালতে সোপর্দ করে ফুলবাড়ী থানা পুলিশ। এর আগে রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম একই গ্রামের মৃত আবতার হোসেনের ছেলে।

আরও পড়ুন

কাউখালীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার সকালে ভুক্তভোগী তরুণীর মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় ধর্ষণের মামলা করেন। এজাহারে বলা হয়, ঘটনার দিন তিনি মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ির পাশে চম্পা নামের এক ব্যবসায়ীর বাসায় চুল বাছাইয়ের কাজ করতে যান। এ সময় শরিফুল ইশারায় তরুণীকে ডেকে ঘরের ভেতরে নিয়ে যান। সেখানে মুখ চেপে ধরে এবং জীবননাশের হুমকি দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরে তরুণী ঘর থেকে বের হয়ে ইশারায় তার মাকে বিষয়টি জানান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শরিফুলকে আটক করে পুলিশে খবর দেন। পরে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী তরুণী ও অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। ভুক্তভোগী তরুণীর প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর