সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

নড়াইল সদর উপজেলায় কিশোর চাচার বিরুদ্ধে তার ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন ভুক্তভোগী শিশুর মা।

সোমবার (৫ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার এক গ্রামের বাসিন্দা ভুক্তভোগী শিশুর মা গত শনিবার (৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী শিশুটিকে বাড়িতে রেখে তার বড় মেয়েকে অসুস্থ অবস্থায় নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করেন। এদিন ভুক্তভোগী শিশুটির বাবা রাজমিস্ত্রির কাজ করার জন্য বাড়ির বাইরে যান। পরে বেলা ৩টার দিকে হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরে দেখেন তার মেয়ে শিশুটি ঘরে অন্ধকার অবস্থায় পড়ে ঘুমিয়ে আছে। এরপর মেয়েকে নিচের থাকার বিষয়ে জিজ্ঞাসা করলে সে কোনো জবাব দেয়নি। পরবর্তীতে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় একান্তে বার বার ভুক্তভোগী শিশুটির মা তাকে বারবার জিজ্ঞাসাবাদ করলে ও শিশুটি গত শনিবার সকাল ১০টার দিকে তার সঙ্গে অনৈতিক কাজ করে বলে জানায়। এ ঘটনায় ওইদিন রাতেই সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী শিশুটির মা।

 

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর