মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:২১ পিএম

শেয়ার করুন:

ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

বরিশালের গৌরনদীতে ১০ বছরের এক শিশুকে ফুসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগে হারুন কবিরাজ (৬০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলাটি করেন। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আলম।

মামলার আসামি হারুন কবিরাজ উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে।

মামলা ও শিশুটির পরিবারের বরাত দিয়ে এসআই ফিরোজ আলম জানান, গত ১৫ আগস্ট বিস্কুট ও চিপস কিনতে হারুন কবিরাজের দোকানে যায় শিশুটি। এ সময় তাকে ফুসলিয়ে দোকানের পেছনের একটি বাগানে নিয়ে যান হারুন। সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার পর শিশুটি পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে সোমবার রাতে তার বাবা থানায় মামলা করেন। এরপর শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই ফিরোজ আলম বলেন, মামলার পর থেকে অভিযুক্ত হারুন কবিরাজ পলাতক। তাকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর