সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ল ৩ ঘর

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম

শেয়ার করুন:

ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন, পুড়ল ৩ ঘর
ঠাকুরগাঁওয়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুটি টিনশেড ঘর ও একটি রান্নাঘর পুড়ে গেছে। এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের কুমারপুকুর ফরেস্টের ডাঙ্গা গ্রামের মো. সোনাবুলের (৫০) বসতবাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে। তিনি মৃত শামসুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সোনাবুলের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দুটি শোয়ার ঘর ও রান্নাঘরে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা এগিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

IMG_20261005_111700

ভুক্তভোগী সোনাবুল বলেন, হঠাৎ ঘরে আগুন দেখতে পাই। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘরের অনেক মালামাল পুড়ে গেছে।

ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় আশপাশের বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়েনি।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর