সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ঢাকা

‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল দুটি ঘর

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৪, ১১:১৮ পিএম

শেয়ার করুন:

‘বৈদ্যুতিক শর্ট সার্কিটের’ আগুনে পুড়ল দুটি ঘর

ঝালকাঠির রাজাপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাত সাতটার দিকে উপজেলার মধ্য মনোহোরপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

fire-3আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মৃত নিশিকান্ত সিকদারের ছেলে গৌতম সিকদার (৩৫) এবং মৃত অনন্ত শিকদারের ছেলে রাজাপুর বড়ইয়া আব্দুল মালেক ডিগ্রি কলেজের প্রভাষক অসীম সিকদার (৪০)।

অসীম সিকদার বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার পর দ্রুত তা অন্য ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই মালামালসহ দুটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

fire-2রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আ. খালেক বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে পৌঁছালেও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।

এ বিষয়ে জানতে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রতিনিধি/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর