শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

স্বৈরাচারের সময় ধ্বংস হওয়া সংস্কৃতি উত্তরণের চেষ্টা হচ্ছে: মন্ত্রী

জেলা প্রতিনিধি, মাগুরা
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ পিএম

শেয়ার করুন:

স্বৈরাচারের সময় ধ্বংস হওয়া সংস্কৃতি উত্তরণের চেষ্টা হচ্ছে: মন্ত্রী
মাগুরায় পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘বিগত স্বৈরাচারের সময় বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতিসহ অর্থনীতি ধ্বংস হয়েছে। সেই অবস্থা থেকে এই সরকার উত্তরণের চেষ্টা করছে। ’

শুক্রবার (২ অক্টোবর) সকালে মাগুরার নোমানী ময়দানে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানান মন্ত্রী।

নিতাই রায় চৌধুরী বলেন, ‘আওয়ামীলীগ একটি পলাতক শক্তি। তারা নানা জায়গায় বলে বেড়াচ্ছে কারো আশীর্বাদ নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। শেখ হাসিনাকে দেশে আনার জন্য বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার ভারত সরকারকে চিঠি দিয়েছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে দেশে আনা হবে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। বেশ কয়েকটি মামলায় তার ফাঁসি হয়েছে। অনেক মামলা এখনো পেনডিং রয়েছে। ’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা দেশে আসবে তা আমরা চাই। আইন তার নিজস্ব গতিতে চলবে। কামার বাড়ির বিড়াল তার ঠক ঠকিতে ভয় পায় না।’

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপিকে ভয় দেওয়ার কোনো কারণ নেই। বিএনপি পলাতক শক্তি না। ’

অনুষ্ঠানে সংরক্ষিত নারী সংসদ সদস্য নেওয়াজ হালিমা আরলী,জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাসুদ হাসান খান কিজিলসহ জেলা উপজেলা পর্যায়ে থেকে আসা ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর