শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় সরকার কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম

শেয়ার করুন:

ঐতিহ্যবাহী স্থাপনা রক্ষায় সরকার কাজ করছে: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দেশের নানা অঞ্চলে অবহেলা ও অযত্নে বিলুপ্তির পথে থাকা প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও ঐতিহ্যবাহী অবকাঠামো সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় দিনাজপুর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমিতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘আজ আমি দিনাজপুরের বিভিন্ন অঞ্চল ঘুরেছি। বিভিন্ন জায়গায় আমাদের প্রত্নতাত্ত্বিক প্রতিষ্ঠান ও স্থাপনা এখনো রয়েছে। নানা অবহেলায় দীর্ঘদিন ধরে এগুলো বিলুপ্তির পথে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিলুপ্তপ্রায় এসব অবকাঠামো, যেগুলো আমাদের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত, সেগুলো যেন আবার ঠিক করে আগামী প্রজন্মের সামনে আমাদের অতীতের ঐতিহ্য তুলে ধরতে পারি, সে উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের বাংলাদেশের বিশাল ঐতিহ্য রয়েছে। বিশ্বপরিমণ্ডলেও বাংলাদেশের ঐতিহ্য একেবারে কম নয়। অন্তত গর্ব ও অহংকার করার মতো অনেক প্রতিষ্ঠান আমাদের রয়েছে। কিন্তু গত ২০ বছরে সেগুলো কখনোই প্রাধান্য পায়নি।’

এসময় মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর