শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ঢাকা

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা

জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম

শেয়ার করুন:

নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা

ফরিদপুরে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে মেয়েকে ছাড়িয়ে এনে ৫ কেজি দুধ দিয়ে গোসল করিয়ে নিজের দেওয়া ওয়াদা পূরণ করেছেন এক মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল আটটার দিকে জেলার বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বড় বাইখীর গ্রামের মহাশিন মোল্লার (৭৪) স্ত্রী জুলেখা বেগম (৪৬) চৌরাস্তা বাজারে প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করেন।

মেয়ে মনিরা খাতুন (৩০) বলেন, তার স্বামী সুমন শেখ (৩২) নেশা করে প্রতিদিন তাকে মারধর করতেন। এ কারণে তিনি আর তার সঙ্গে সংসার করতে পারেননি।

আরও পড়ুন

ইউটিউবে ভিডিও দেখে শুরু, কেঁচো সারে বদলে গেল রাজবাড়ীর সাবানার ভাগ্য

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সুমন শেখ। তার দাবি, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয়, বরং মিথ্যা ও ভিত্তিহীন।

ভিডিওটির সত্যতা নিশ্চিত করে মনিরা খাতুনের মা জুলেখা বেগম বলেন, প্রায় ১৪ বছর আগে সুমন শেখের সঙ্গে তার মেয়ের বিয়ে দেন তিনি। বিয়ের পর থেকেই সুমন তার মেয়েকে নির্যাতন শুরু করেন। নেশাগ্রস্ত অবস্থায় তিনি প্রায়ই মেয়েকে মারধর করতেন।

889429ff-33ad-473c-be0b-3434abe71ca8

জুলেখা বেগম বলেন, কয়েক দিন আগে কাবিন রেজিস্ট্রারের মাধ্যমে তালাকের প্রক্রিয়ায় মেয়েকে সুমনের কাছ থেকে ছাড়িয়ে আনেন তিনি। এরপর শুক্রবার সকালে ৫ কেজি দুধ দিয়ে গোসল করে তার দেওয়া ওয়াদা পূরণ করেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর