জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রোকেয়া হলের চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী শ্রীমতী রুপা রানী দীর্ঘদিন ধরে ‘ক্রনিক রিউমেটিক হার্ট ডিজিজ’-এ ভুগছেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এ চিকিৎসার জন্য আরও প্রায় সাড়ে ৮ লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে তার পরিবার।
রুপা রানীর স্বামী শ্রী টুকু বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হলের পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত। তিনি জানান, গত দুই মাসে রুপা রানীর চিকিৎসায় প্রায় দুই লাখ টাকা ব্যয় হয়েছে। দীর্ঘদিনের চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ভর্তি ও প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে পরিবারটি আর্থিক সংকটে পড়েছে।
শ্রী টুকু বলেন, আমাদের পরিবারে মোট ১০ জন সদস্য। এর মধ্যে সাতজনই মেয়ে। সীমিত আয়ে সংসারের দৈনন্দিন খরচ চালানোর পাশাপাশি স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রুপা রানীকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করাতে হবে। তবে প্রয়োজনীয় অর্থের সংস্থান না হওয়ায় তার চিকিৎসা চালিয়ে নেওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এ অবস্থায় রুপা রানীর চিকিৎসায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, সবার সহযোগিতা পেলে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে।
সহযোগিতা পাঠানোর তথ্য:
ব্যাংক: অগ্রণী ব্যাংক পিএলসি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা, ঢাকা পশ্চিম জোন
অ্যাকাউন্টের নাম: SIRI RUPA RANI
অ্যাকাউন্ট নম্বর: 0200021704834
রাউটিং নম্বর: 010262267
বিকাশ (পার্সোনাল): 01711297341
প্রতিনিধি/টিবি




