শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত উসমান গানী

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক উসমান গানীকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

উসমান গানী আটোয়ারী উপজেলার বারো আউলিয়া ইউনিয়নের প্রেসিডেন্টপাড়া এলাকার জয়ন উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, উসমান গানী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে।

পুলিশ জানায়, ওই মামলায় উসমান গানীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে আটোয়ারী থানায় নেওয়া হয়। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান বলেন, উসমান গানীকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর