বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সীতাকুণ্ডে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল যুবকের

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ এএম

শেয়ার করুন:

সীতাকুণ্ডে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে এক যুবক খুন হয়েছেন।

ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকালে লাশ নিজ গ্রামে নিয়ে আসা হলে এ ঘটনা প্রকাশ্যে আসে।

নিহতের নাম মো. মঞ্জুর আহমেদ (৪০)। তিনি উপজেলার মুরাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড গোলাবাড়িয়া এলাকার খলিল ভূঁইয়া বাড়ির মৃত সালামত উল্লাহ জুনুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক এক সপ্তাহ আগে একদল দুর্বৃত্ত মুনছুরকে এলোপাতাড়ি কুপিয়ে বাড়ির সামনে ফেলে যায়। পরে তাকে নিয়ে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।

ঘটনার তদন্তকারী অফিসার সীতাকুণ্ড থানার এসআই উত্তম কুমার রাজবংশী জানান, একটি পুকুরে মাছ চাষকে কেন্দ্র করে গত ২০ সেপ্টেম্বর মারামারির সময় মঞ্জুর আহত হন। সেসময় তাকে সীতাকুণ্ড হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য চমেকে পাঠানো হয়। এ ছাড়া ২৭ সেপ্টেম্বর তার পরিবার মামলাও করে। এর মধ্যে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, তাকে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে ধারাল অস্ত্র দিয়ে আহত করেছিল প্রতিপক্ষ। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মঙ্গলবার বিকেলে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর