সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলা: ছেলে নিহত, বাবা আহত

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পিএম

শেয়ার করুন:

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলা: ছেলে নিহত, বাবা আহত
আহাদ আহমেদ (২৪)

বাগেরহাটের রামপালে জমিসংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় আহাদ আহমেদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব আল রশিদ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে বিরোধপূর্ণ জমির সীমানা থেকে পানি নিষ্কাশনের চেষ্টা করলে চাচাতো ভাই বাকি বিল্লা ও মাসুম তাদের ওপর হামলা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় আহাদ আহমেদ ও তার বাবা শেখ ফরিদুজ্জামান গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহাদ আহমেদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শেখ ফরিদুজ্জামানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব আল রসিদ বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে হামলায় ছেলে নিহত এবং বাবা গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর