মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

১০ বছর ধরে ঘরবন্দি ঝমেলার পাশে জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, শেরপুর
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পিএম

শেয়ার করুন:

১০ বছর ধরে ঘরবন্দি ঝমেলার পাশে জেলা প্রশাসক

দীর্ঘ প্রায় এক দশক ধরে চার দেয়ালের মধ্যেই বন্দী জীবন কাটাচ্ছিলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দীঘিরপাড় গ্রামের ঝমেলা বেগম। বয়স ৭০ পেরিয়েছে। দারিদ্র্য, অসুস্থতা ও একাকিত্বের সঙ্গে লড়াই করে চলা ঝমেলা একসময় চলাফেরার সক্ষমতাও হারান। এরপর থেকে ঘরের বাইরে বের হওয়া তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে।

সম্প্রতি ঝমেলার অসহায় জীবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের। এরপর তার পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার ঝমেলা বেগমের বাড়িতে গিয়ে তার খোঁজখবর নেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি ঝমেলার জীবনযাপন ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে দেখেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ঝমেলার জন্য বয়স্ক ভাতার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তাকে দুই বান্ডিল টিন ও একটি হুইলচেয়ার দেওয়া হয়েছে। এ ছাড়া দৈনিক প্রতিদিনের সংবাদের সম্পাদকের পক্ষ থেকে ঝিনাইগাতী ও শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক জাহিদুল হক মনিরের মাধ্যমে ঝমেলাকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।

ঝমেলার বাড়ি পরিদর্শনের পর জেলা প্রশাসক নতুন করে একটি ঘর নির্মাণ, বাড়ির ভিটায় মাটি ভরাট, বিদ্যুৎ সংযোগ এবং এক মাসের শুকনা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

এ সময় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রায় এক দশক ঘরবন্দি থাকার পর হুইলচেয়ার পেয়ে কিছুটা স্বস্তি ফিরেছে ঝমেলার জীবনে। এখন তার চলাফেরার সুযোগ তৈরি হয়েছে। প্রশাসনের

উদ্যোগে পাওয়া এসব সহায়তায় দীর্ঘদিনের দুর্ভোগ কিছুটা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর