মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নোয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

নোয়াখালীতে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার

নোয়াখালীতে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আমির হোসেনসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার অন্য দুজন হলেন মো. হারুন ওরফে হারুন ড্রাইভার ও মো. নিজাম।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১১-এর কমান্ডার মিঠুন কুমার কুন্ড।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার আমির হোসেনের বিরুদ্ধে সাতটি এবং হারুন ড্রাইভারের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।

আরও পড়ুন

উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, গ্রেফতার ১

গত ২১ সেপ্টেম্বর নোয়াখালী সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের ফাজিলপুর গ্রামের নূর জাহানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও স্মার্টফোন লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ঘটনার পর জড়িত ব্যক্তিদের গ্রেফতারে কাজ শুরু করে এসআরবি-১১-এর নোয়াখালী আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার কাজীর দিঘী এলাকায় অভিযান চালিয়ে আমির হোসেন, হারুন ও নিজামকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার তিনজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর