মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ছাত্র ‘বলাৎকারে’ মাদরাসাশিক্ষক কারাগারে, হারালেন চাকরিও

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ পিএম

শেয়ার করুন:

ছাত্র ‘বলাৎকারে’ মাদরাসাশিক্ষক কারাগারে, হারালেন চাকরিও
অভিযুক্ত সাদেকুল ইসলাম। ছবি: ঢাকা মেইল

হবিগঞ্জ শহরের রাজনগর এলাকায় একটি আবাসিক মাদরাসায় সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে সাদেকুল ইসলাম (৩৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় করা মামলায় সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতার সাদেকুল ইসলাম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজনগর এলাকার ওই আবাসিক মাদরাসায় শিক্ষকতা করতেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর রাতে মাদরাসার সপ্তম শ্রেণির এক ছাত্রকে কৌশলে ধর্ষণ করেন বলে সাদেকুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ঘটনার বিষয়টি কাউকে জানালে জিন দিয়ে মেরে ফেলার ভয় দেখানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পরে বিষয়টি জানাজানি হলে রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় রাজনগর এলাকার ওই মাদরাসা থেকে সাদেকুল ইসলামকে আটক করে পুলিশ। একই রাতে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।

মামলার পর সোমবার বিকেলে পুলিশ সাদেকুল ইসলামকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

এদিকে ঘটনার পর সাদেকুল ইসলামকে মাদরাসা থেকে বহিষ্কারের কথা জানিয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরী। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি ঘটনায় জড়িত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীর বাবার করা মামলায় সাদেকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর