সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

জেলা প্রতিনিধি, রংপুর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

শেয়ার করুন:

বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে গ্রেফতার

রংপুরের পীরগাছায় বাবাকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ছেলে হাসানুর রহমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। তিনি তাম্বুলপুর ইউনিয়নের উত্তর তাম্বুলপুর মাস্টারপাড়া গ্রামের মাহবুর রহমানের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক। এর আগে, রোববার রাত সাড়ে নয়টার দিকে পীরগাছা উপজেলা এলাকা থেকে হাসানুরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে হাসানুর তার মা হাসনা বেগমের সঙ্গে খারাপ আচরণ করছিলেন। এ নিয়ে অভিমান করে ছিলেন তিনি। পরে রাগ-অভিমান ভাঙাতে গত ২৫ সেপ্টেম্বর হাসানুর ও তার মাকে একসঙ্গে ভাত খাওয়ার জন্য হাত ধরে অনুরোধ করেন তার শাশুড়ি মর্জিনা বেগম।

আরও পড়ুন

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানের পর মিলল বাবার মরদেহ

এ সময় হাসানুর রেগে গিয়ে শাশুড়ির সামনে তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। বিষয়টি দেখে তার বাবা মাহবুর রহমান হাতের কাছে থাকা বাঁশের খড়ি দিয়ে হাসানুরকে আঘাত করেন এবং থাপ্পড় দেন। তখন হাসানুর ফল কাটার ধারালো ছুরি দিয়ে তার বাবার ডান কাঁধে সজোরে আঘাত করেন।

এতে মাহবুর রহমান গুরুতর আহত হন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ২৬ সেপ্টেম্বর নিহতের স্ত্রী হাসনা বেগম বাদী হয়ে ছেলে হাসানুর রহমানের বিরুদ্ধে পীরগাছা থানায় হত্যা মামলা করেন। ঘটনার পর থেকে হাসানুর আত্মগোপনে ছিলেন। পরে রোববার কৌশলে তাকে গ্রেফতার করে পুলিশ।

পীরগাছা থানার ওসি সেলিম মালিক বলেন, হাসানুর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত চলছে। তদন্ত শেষে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর