সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

কেশবপুরে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

কেশবপুরে অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রির অভিযোগে ২ লাখ টাকা জরিমানা

যশোরের কেশবপুরে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া শিশু খাদ্যসহ বিভিন্ন পণ্য বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কেশবপুর পৌর শহরের গমপট্টি এলাকার ইত্যাদি স্টোরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে এ জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান। এ সময় কেশবপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুশান্ত কুমার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, ইত্যাদি স্টোরে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্সবিহীন বিভিন্ন শিশু খাদ্য ও পানীয় পাওয়া যায়। এর মধ্যে জিরাচিফ, নাটোরের কাঁচাগোল্লা, বিভিন্ন বেনামি জুসসহ কয়েক ধরনের খাদ্যপণ্য ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারায় ৫০ হাজার টাকা, ৪৩ ধারায় ১ লাখ টাকা এবং ৪৫ ধারায় ৫০ হাজার টাকা—মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

যশোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সেলিমুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই প্রতিষ্ঠানে অনুমোদনহীন শিশু খাদ্য পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ হলে আইন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর