সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে রাবেয়া বেগম (৪২) নামের এক মানসিক ভারসাম্যহীন গৃহবধূর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার শহরদিঘী গ্রামের কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

রাবেয়া শহরদিঘী গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাবেয়া গত প্রায় তিন মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। সোমবার সকালে পরিবারের সদস্যদের অজান্তে তিনি বাড়ি থেকে বের হয়ে কৈচড়-গফুর রোডসংলগ্ন রেললাইনের দিকে চলে যান। পরে রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, রেললাইনে মরদেহ পড়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবলুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর