বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. জাহিদ

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

শেয়ার করুন:

সবার সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়: ডা. জাহিদ
দিনাজপুরের বিরামপুরে মতবিনিময় সভায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন। ছবি- ঢাকা মেইল

মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা যথেষ্ট নয়, এক্ষেত্রে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের বিরামপুরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের পক্ষে একা সফল হওয়া সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে পাড়া-মহল্লার সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একযোগে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে সচেতন হতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। জনসচেতনতা ও জনগণের সক্রিয় সহযোগিতার মাধ্যমেই এ ভয়াবহ সামাজিক ব্যাধি মোকাবিলা করা সম্ভব।’

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর