বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: ঢাকা মেইল

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এই সরকারের আমলে রাষ্ট্র সংস্কার না হলে আর কখনোই রাষ্ট্র সংস্কার হবে না। সরকার সংস্কারের পথে রয়েছে। কিন্তু সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। জামায়াত আমিরের বক্তব্যের মাঝে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে। সরকারকে বেকায়দায় ফেলতে ’৭১-এর ঘাতক শক্তি ও ’২৪-এর পরাজিত পলাতক শক্তি দেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা ইন্ধন দিচ্ছে। তারা লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে। জামায়াতের ডাকে আর মানুষ রাজপথে নামবে না।

আওয়ামী লীগ ফিরলে আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে বলেও সতর্ক করেন রাশেদ খাঁন।

এর আগে সকালে ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর