বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যু

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

ফুলবাড়ীয়ায় ভীমরুলের কামড়ে দাদি ও নাতির মর্মান্তিক মৃত্যু
ফুলবাড়ীয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

ময়মনসিংহের ফুলবাড়ীয়া ভীমরুলের কামড়ে নানি ও তার দেড় বছর বয়সী নাতনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাদিহাটি পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। 

এলাকাবাসী জনান, এদিন সকালে পুকুরপাড়ে গেলে ভীমরুলের আক্রমণে গুরুতর আহত হন ৬২ বছর বয়সী দাদি শুমারি খাতুন ও তার কোলে থাকা দেড় বছর বয়সী নাতনি আদিবা।

পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হয়। ময়মনসিংহ মেডিকেলে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অপর দিকে, শুমারি খাতুনের অবস্থার অবনতি হলে তাকে রাজধানীতে নেওয়ার পথিমধ্যে দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নিহতদের নিকটাত্মীয় সামিউল মুশফিক।

প্রতিনিধি/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর