বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বোনের

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ এএম

শেয়ার করুন:

ভাইয়ের অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল বোনের

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার চাকার নিচে পিষ্ট হয়ে সানজিদা নামে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বগাজান-মল্লিকবাড়ী সড়কের বগাজান গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

ভালুকা মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সানজিদা বগাজান গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সানজিদার বড় ভাই ফরহাদ পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। তিনি বাড়ির পাশে অটোরিকশাটি রেখে বাসায় খাবার খেতে যান। তবে অসাবধানতাবশত অটোরিকশার চাবিটি গাড়িতেই রয়ে যায়। ধারণা করা হচ্ছে, সবার অজান্তে সানজিদা অটোরিকশাটি চালু করতে বা চালাতে যায়। এ সময় গাড়িটি সচল হয়ে উঠলে সে চাকার নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে দ্রুত ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যার দিকে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহত শিশুর লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ।

ভালুকা মডেল থানার এসআই মশিউর রহমান জানান, অটোরিকশার চাকায় পিষ্ট হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর