বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম

শেয়ার করুন:

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ব্যক্তির মৃত্যু

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসান শেখ (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে একই দিন সকালে উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের চরকান্দিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন তারা মিয়া শেখের ছেলে হাসান শেখসহ ১১ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবেদ আলী ও সোহেল মেম্বার মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসছিল। এর জেরে বুধবার সকালে সোহেল মেম্বার ও আবেদ আলী শেখের লোকজনের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় সোহেল মেম্বার পক্ষের হাসান শেখসহ দুই পক্ষের ১১ জন গুলিবিদ্ধ হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের উদ্ধার করে খুলনা এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর বুধবার রাতে হাসান শেখ চিকিৎসাধীন অবস্থায় খুলনায় মারা যান। বাকি আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর