বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

নড়াইলে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ ১১

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ পিএম

শেয়ার করুন:

নড়াইলে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলা, গুলিবিদ্ধ ১১

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা ও পাল্টা হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের ১১ জন গুলিবৃদ্ধ হয়ে আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে কলাবাড়িয়া গ্রামের চড়কান্দিপাড়ায় এ হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল মেম্বার গ্রুপ ও আবেদ শেখ গ্রুপের মধ্যে বিরোধ চলছিলো। এর জের ধরে বুধবার সকালে সোহেল গ্রুপের লোকজন আবেদ গ্রুপের বাড়ি ঘরে হামলা করলে আবেদ গ্রুপের লোকজন পাল্টা হামলা চালায়। এসময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকালে ছোড়া গুলিতে উভয় গ্রুপের রাসেল শেখ, হাসান, মতি মল্লিক, সেলিম শেখ, রাজিব গাজী, কালন শেখ, ইস্রাফিল শিকদার সহ উভয় পক্ষের ১১ জন আহত হন। পরে নড়াগাতী থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন।

আবেদ আলী গ্রুপের শামিম শেখ বলেন, সোহেল গ্রুপের দেড় থেকে দুইশত লোকজন সকালে আমাদের বাড়ির ওপর এসে অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আমাদের লোকজনের ওপর গুলি ছোড়ে। আমাদের ৩ জন গুলিবিদ্ধ হয়েছে।

এদিকে, ঘটনার বিষয়ে সোহেল মেম্বার পাল্টা অভিযোগ করে বলেন, আমার লোকজন বাজারে ছিলো। এ সময় আবেদ গ্রুপের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালায় এবং গুলি করে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী বলেন, উভয় পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর