রোববার, ১৪ জুন, ২০২৬, ঢাকা

নড়াইলে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়িঘর-দোকান ভাঙচুর, আহত ১২

জেলা প্রতিনিধি, নড়াইল
প্রকাশিত: ১৪ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

শেয়ার করুন:

নড়াইলে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলায় বাড়িঘর-দোকান ভাঙচুর, আহত ১২

নড়াইলের কালিয়া উপজেলার জমি নিয়ে বিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্ততপক্ষে ৭টি বাড়িঘর ও দোকান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এতে দুই পক্ষের অন্তত ১২জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

রোববার (১৪ জুন) সকালে এবং গত শনিবার বিকেলে কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামে দুই দফায় এ হামলার ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে রোববার সকালে প্রতিপক্ষ রুহুল ফরাজির লোকজনের বিরুদ্ধে হায়দার, সোহাগসহ ৭ জনের বাড়িঘর ও দোকান ভাঙচুর করার অভিযোগ রয়েছে। এছাড়া শনিবার বিকেলে প্রতিপক্ষ রুহুল ফরাজীর লোকজনের হামলায় সাইফুল ফরাজী গ্রুপের অন্তত ৭ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের হামলার ভয়ে সাইফুল ফরাজীর গ্রুপের পুরুষরা বাড়িঘর ছেড়ে আশেপাশের গ্রামে অবস্থান নিয়েছেন। তারা বাড়িতে ফিরতে চান।

তবে এ অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষের রুহুল ফরাজী ও তার পরিবারের সদস্যরা জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাদের ওপরই হামলা চালিয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন।

এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রকিবুল হাসান বলেন, জমি নিয়ে বিরোধের জেরে নড়াইলের সাতবাড়িয়া গ্রামের সাইফুল ফরাজী ও রুহুল ফরাজীর মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর