বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম

শেয়ার করুন:

গোপালগঞ্জে বাস-কনটেইনার গাড়ি সংঘর্ষ, নিহত ১

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও কনটেইনারবাহী গাড়ির সংঘর্ষে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গেরাখোলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আকরাম বিশ্বাস মুকসুদপুর উপজেলার সালিনাবক্স গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

জানা গেছে, ঢাকাগামী ওয়েলকাম পরিবহনের একটি বাস ও গোপালগঞ্জগামী অজ্ঞাত কনটেইনার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এ সময় মহাসড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন আকরাম বিশ্বাস। সংঘর্ষের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মারা যান তিনি।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাস ও কনটেইনার গাড়ির সংঘর্ষে এক পথচারী গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর