বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণীর

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০১:০৪ পিএম

শেয়ার করুন:

ট্রাকচাপায় পিষ্ট হয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী তরুণীর

রাজশাহী নগরীতে ট্রাকচাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক তরুণী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোডে ডলফিন ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তরুণীর নাম খাদিজা (১৮)। তিনি রাজশাহীর তানোর উপজেলার চন্দন কৌটা এলাকার আব্দুল খালেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মাজহারুল ইসলাম বলেন, একটা অটোর সঙ্গে ধাক্কা খেয়ে ওই তরুণী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে যান। পরে ওই ট্রাক চাপা দিলে মাথায় গুরুতর জখম হয় তার। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই মারা গেছেন তিনি। এ ঘটনায় ট্রাক এবং চালককে তৎক্ষণাৎ আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর