মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ফেনীতে যুবলীগ নেতা গোলাম মাওলা মিস্টার গ্রেফতার

জেলা প্রতিনিধি, ফেনী
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ পিএম

শেয়ার করুন:

ফেনীতে যুবলীগ নেতা গোলাম মাওলা মিস্টার গ্রেফতার
যুবলীগ নেতা গোলাম মাওলা মিস্টার।

ফেনীতে গোলাম মাওলা মিস্টার নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোররাতে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের নেয়াজপুর গ্রামের আলী ভূঁইয়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গোলাম মাওলা মিস্টার ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চর হকদি গ্রামের সুজাত আলী মিয়ার নতুন বাড়ির মিয়া ধন বাচ্চুর ছেলে। তার বিরুদ্ধে ফেনীসহ দেশের বিভিন্ন থানায় চুরি, ডাকাতি ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেফতারের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একাধিকবার অভিযান চালিয়েও ব্যর্থ হয়েছিল বলে জানা গেছে।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ার এসপি আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত সরকারের সময় ফেনীর দক্ষিণাঞ্চলে নিজস্ব বাহিনী গড়ে তুলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে গোলাম মাওলা মিস্টারের বিরুদ্ধে। গণঅভ্যুত্থানের পরও তাকে গ্রেফতার করা যায়নি বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, গ্রেফতার গোলাম মাওলা মিস্টারের বিরুদ্ধে ছাত্র হত্যা মামলাসহ অন্তত সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর