মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ব্রাহ্মণবাড়িয়ার এসপি আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

শেয়ার করুন:

ব্রাহ্মণবাড়িয়ার এসপি আব্দুর রউফ বদলি, নতুন এসপি জালাল উদ্দিন

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে বদলি করা হয়েছে। তাঁর স্থলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মু. জালাল উদ্দিন ফাহিমকে জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমান পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে। অন্যদিকে পুলিশ সদর দপ্তরে কর্মরত এআইজি মু. জালাল উদ্দিন ফাহিমকে ব্রাহ্মণবাড়িয়ার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই আদেশে নেত্রকোনা, রাজবাড়ী ও মেহেরপুর জেলাতেও নতুন পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার পদমর্যাদার আরও ১৮ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর