মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

ঝালকাঠিতে বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝালকাঠি
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পিএম

শেয়ার করুন:

ঝালকাঠিতে বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় বিষপানে নাছির তালুকদার লিটন (৫০) নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের বানাই গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছের রায়হান।

নাছির তালুকদার লিটন চেঁচরীরামপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি ওই এলাকার মৃত মোশাররফ তালুকদারের ছেলে।

নিহতের ভাই সোহাগ তালুকদার বলেন, সকালে বাজার থেকে বাড়িতে ফেরার পর তার ভাই সামনের কক্ষে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তার স্ত্রী রান্নাঘরে ছিলেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাশের ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

যশোরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

সোহাগ তালুকদার বলেন, কী কারণে তার ভাই বিষপান করেছেন, তা তারা জানেন না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ইব্রাহিম মোল্যা বলেন, ওই ইউপি সদস্যকে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।

কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান বলেন, এ ঘটনায় ভান্ডারিয়া থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর