মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

যশোরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

যশোরে বৈদ্যুতিক খুঁটি থেকে পড়ে ইন্টারনেট কর্মী নিহত

যশোর শহরে বৈদ্যুতিক খুঁটিতে উঠে ইন্টারনেটের কাজ করার সময় মই থেকে পড়ে ইমরান হোসেন ইমন (২৯) নামে এক ইন্টারনেট কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শহরের জেস্ট টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন ইমন খুলনার তুতপাড়া এলাকার আজাহার আলী শেখের ছেলে। তিনি বর্তমানে যশোরের মুড়লী মোড় এলাকায় E-LIFE COMMUNICATION নামের একটি ইন্টারনেট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে পুলিশ জানা, সকালে জেস্ট টাওয়ারের সামনে বৈদ্যুতিক পোলে উঠে ইন্টারনেটের কাজ করছিলেন ইমন। এ সময় অসাবধানতাবশত মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে ইমনকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/ এজে

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর