মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ পিএম

শেয়ার করুন:

খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যার ঘটনায় গ্রেফতার ১
নিহত আজমুল হোসেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলরোড সংলগ্ন একটি বাড়িতে আজমুল হোসেন নামের এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামের এক ব্যক্তিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)।

সোমবার(২১ সেপ্টেম্বর) রাতে পিরোজপুরের স্বরূপকাঠি থানার একটি বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক রিফাতের বাড়ি সিরাজগঞ্জ সদর থানার গুণেরগাতী গ্রামে।

পুলিশ সূত্রে জানা যায়, হাসনাত হাবিব রিফাত খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি বিভাগের ১৬ ব্যাচের শিক্ষার্থী। সম্প্রতি তিনি কৃষি ব্যাংকে চাকরি পেয়েছেন। আজমুলদের মেসে থেকেই তিনি ব্যাংকে যাতায়াত করতেন। 

আরও পড়ুন

'ভাত লাগলে ভাত নে, আমার ভাইরে ফেরত দে’

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘ গ্রেফতার হওয়া রিফাত আজমুলকে মারধরের সময় রিফাত উপস্থিত ছিলেন। পরে তিনি পালিয়ে যান। তাকে জিজ্ঞাসাবাদ করলে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।’

উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর রাতে খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে (২২) পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে খুলনা  বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। 

এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থীসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের এফএমআরটি ডিসিপ্লিনের ১৭ ও ১৯ ব্যাচের রবিন ও মবিন, গণিত ডিসিপ্লিনের ১৯ ব্যাচের সাগর এবং এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী ওবায়দুল।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর