মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

শেয়ার করুন:

রেললাইনের পাশ থেকে অজ্ঞাত নারী-পুরুষের মরদেহ উদ্ধার

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে দুটি মরদেহ উদ্ধার করা হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জয়দেবপুর রেল জংশনের আউটার সিগন্যালে ঢাকা-ময়মনসিংহ রেল লাইনের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি আরও বলেন, নিহত ওই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, কালিয়াকৈর পৌরসভার পাকার মাথা এলাকায় ভোরে রেললাইনের ওপর দিয়ে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হন। নিহত ওই নারীর বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর