মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত

জেলা প্রতিনিধি, নওগাঁ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

মান্দায় বাসের চাপায় পিষ্ট হয়ে চার্জারভ্যান চালক নিহত

নওগাঁর মান্দায় দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হয়ে ফারুক হোসেন (৪০) নামে এক চার্জারভ্যানের চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের সাবাইহাট সিন্দুরপানিয়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।

ফারুক হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার মঙ্গলপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাবাইহাট ব্রিজের ওপর গীত পরিবহন নামের এক যাত্রীবাহী বাস এক চার্জারভ্যানকে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ভ্যানচালক ফারুক হোসেন বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, দ্রুতগামী বাসের চাকার নিচে পৃষ্ঠ হয়ে মরদেহের অর্ধেক থেতলে গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে মান্দা থানায় একটি ইউডি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর