মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাবনায় বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

জেলা প্রতিনিধি, পাবনা
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ এএম

শেয়ার করুন:

পাবনায় বাসচাপায় ব্র্যাক কর্মকর্তা নিহত

পাবনার ঈশ্বরদী উপজেলার মুনশিদপুরে বেপরোয়া বাসচাপায় আনোয়ার হোসেন (৪৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মুনশিদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকশী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ।

আনোয়ার হোসেন রাজশাহীর বাঘমারা উপজেলার তেবাড়িয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে। তিনি ঈশ্বরদীর দাশুড়িয়া ব্র্যাক অফিসে প্রোগ্রামার পদে কর্মরত ছিলেন। তিনি দাশুড়িয়া বাজার এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন সকালে মোটরসাইকেল নিয়ে মাঠ পর্যায়ে কাজের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি পাবনার দিক থেকে ঈশ্বরদীর দিকে যাওয়ার পথে মুনশিদপুর এলাকায় পৌঁছালে একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় তিনি ওই বাসের নিচে চাপা পড়েন এবং বাসটি তাকে অনেক দূর পযর্ন্ত টেনে হেঁচড়ে নিয়ে যায়। পরে ঘটনাস্থলেই ওই ব‍্যক্তি মারা যান।

 

পাকশী হাইওয়ে থানার এসআই আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ব‍্যাপারে আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/টিবি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর