সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সিলেটে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৫৮ জন

জেলা প্রতিনিধি, সিলেট
প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পিএম

শেয়ার করুন:

সিলেটে আরও দুই মৃত্যু, হাসপাতালে ১৫৮ জন

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে হাসপাতালে চিকিৎসাধীন আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুই সুনামগঞ্জের বাসিন্দা। তাদের একজনের বয়স ৭ মাস এবং অন্যজনের ২ বছর ২ মাস। দুজনই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৫৩ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন এবং অন্যান্য হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ৫৬ জন হামে আক্রান্ত সন্দেহে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

সিলেটে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৩৭ জন

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত সন্দেহে ৫৩৫ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১৮৯ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৭ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে হামে আক্রান্ত সন্দেহে মোট ১ হাজার ৫৩ জন রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে নতুন করে কোনো রোগীর হামের সংক্রমণ নিশ্চিত হয়নি।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট ১৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৬৬ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর